বৃহস্পতিবার রব্বনী হত্যা মামলার রায়
বহুল আলোচিত চাঞ্চল্যকর কমোডর (অবঃ) গোলাম রব্বানী হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে ৩১ মার্চ মামলার বাদি ও আসামি পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক সম্পন্ন হয়।
মামলার চার্জশীটভুক্ত আট আসামীর মধ্যে প্রধান আসামী ইঞ্জিনিয়ার আবু নাসের চৌধুরীসহ ছয় জন কারাগারে আটক রয়েছে। অপর দু জন পলাতক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেডের পরিচালক কমোডর গোলাম রব্বানী ২০০৪সালের ১১এপ্রিল সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গুরুতর আহত হয়। ১৩ দিন পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মারা যান।
