২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরস্বতী প্রতিমা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সরস্বতী প্রতিমাকে দেখে যৌন ইচ্ছা জাগ্রত হওয়ার কথা বলায় বাংলা সাহিত্যের অন্যতম লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার রাজ্য গোয়েন্দা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ভারতের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা বিভূতিভূষণ নন্দী মঙ্গলবার প্রথমে দক্ষিণ কলকাতার যাদবপুর থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করায় তিনি রাজ্য গোয়েন্দা পুলিশের সিআইডি শাখার অতিরিক্ত পুলিশ সুপার চঞ্চল দত্তের কাছে অভিযোগ দায়ের করেন।

ভারতীয় দন্ডবিধির ৩২৫ ধারায় এ অভিযোগটি করা হয়। একই ধারায় তসলিমার ‘দ্বিখন্ডিত’ (বাংলাদেশের ‘ক’) পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ সরকারের দেয়া পাঁচ লাখ টাকা মূল্যের সরস্বতী সম্মান পুরস্কারটি পাওয়ার পর সুনীল গঙ্গোপাধ্যায় বিদ্যার দেবীকে নিয়ে ছোটবেলায় তার যে যৌনানুভূতি হয়েছিল তা প্রকাশ করে ফেলেন।

অভিযোগকারীর বক্তব্য, তার ধর্ম বিশ্বাসে আঘাতকারী ওই লেখককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।” সুনীল গঙ্গোপাধ্যায় বিডিনিউজকে জানান, বহুদিন আগে বহু লেখাতে এবং আলোচনাচক্রে তিনি সরস্বতি প্রতিমা সম্পর্কে তাঁর কিশোর বয়সের প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন। হঠাৎ এ নিয়ে কেন হৈ চৈ শুরু তহলো তিনি বুঝতে পারছেন না। তসলিমা নাসরিনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কোন লেখককে নিয়ে গড়ে ওঠা সাম্প্রতিক বিতর্ক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেয়ার জন্য বিশেষ উদ্দেশ্য নিয়ে এ অভিযোগ আনা হয়েছে।