২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল নৌ বন্দরের উপ পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

একলাখ টাকা ঘুষ দাবি এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বরিশাল নৌ বন্দর ও পরিবহনের উপ পরিচালক মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি নালিশী দরখাস্ত দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ঝালকাঠি লঞ্চ ঘাটের ইজারাদার মোঃ ওয়ারেস আলী খান রোববার ওই দুর্নীতির অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, চলতি বছর লঞ্চঘাটের একটি টেন্ডারে তিনি প্রথম স্থান অধিকার করলেও সাইফুল ইসলাম তাকে কাজ দেননি। পরে তিনি সুুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এর বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করলে ইজারা কর্মকাণ্ড স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

এর প্রেক্ষিতে সাইফুল ইসলাম তাকে ইজারা পাইয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা ঘুষ দাবি করেন। এছাড়া ইজারার জন্য তার জমা দেওয়া লক্ষাধিক টাকা সাইফুল ইসলাম ব্যাংক থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন ওয়ারেস আলী।