চট্টগ্রামে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব
র্যাব ৭ রোববার চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এগুলো রাখার দায়ে ইসলাম আহম্মদ ও জাফর নামে দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গ্রেফতার হওয়া এ দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী ও চোরাকারবারি।
রোববার সন্ধ্যায় গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী কোয়াশনগর এলাকা থেকে র্যাব সদস্যরা একটি রাশিয়ার তৈরী অত্যাধুনিক একে-২২ রাইফেল ও এর দুইটি ম্যাগাজিন, একটি থ্রি নট থ্রি রাইফেল ও এর দুই রাউণ্ড গুলি এবং একটি এলজি উদ্ধার করে।
