আজ ২১ এপ্রিল, ১৯৭১’র এই দিনে পাকিস্তানী সেনারা ফরিদপুরে হত্যা করে ৮ সাধককে
আজ ২১ এপ্রিল। ১৯৭১ সালের এই দিন সন্ধ্যায় হানাদার পাকিস্তানী সেনারা ফরিদপুর শহরে প্রবেশকালে শহরের গোয়ালচামট এলাকায় জগদ্বন্ধু সুন্দরের আশ্রম শ্রীধাম শ্রীঅঙ্গনে কীর্তনরত আট সাধককে গুলি করে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফরিদপুরে পাকসেনারা হত্যাযজ্ঞ শুরু করে।
নিহত সাধকরা হলেন, অন্ধকানাই ব্রহ্মচারী, ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, গৌরবন্ধু ব্রহ্মচারী, চিরবন্ধু ব্রহ্মচারী, রবিবন্ধু ব্রহ্মচারী, নিদানবন্ধু ব্রহ্মচারী, কীর্তনবন্ধু ব্রহ্মচারী এবং বন্ধুদাস ব্রহ্মচারী।
দেশ স্বাধীন হওয়ার পর তাদের স্মৃ তি রক্ষায় নিহত হওয়ার স্থানে আটটি স্মৃ তি স্তম্ভ^ নির্মাণ করা হয়।
প্রতি বছর এই দিনে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রীধাম অঙ্গনে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
