২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদ কঙ্গোয় অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে

– জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সমস্যা জর্জরিত কঙ্গোতে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। কিন্তু সেদেশের সরকারি সেনাবাহিনী ও পুলিশ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গত ৯ ফেব্র“য়ারি কঙ্গোর ইতুরিতে শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশী ৯ সেনার ওপর হামলা ও হত্যার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিরাপত্তা পরিষদ ২০০৩ সালে ক্েঙ্গার পূর্ব প্রদেশে বিদ্রোহীদের কাছে প্রথম অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বিল পাশ করে।

এই নিষেধাজ্ঞা সেদেশের সকল বিদ্রোহী গোষ্ঠীর জন্য প্রযোজ্য রাখা হয়েছে।

২০০৩ সালে কঙ্গোর গৃহযুদ্ধ সমাপ্ত হয়ে গেলেও জঙ্গি দলগুলো সেদেশের পূর্বাঞ্চলে ব্যাপক বিধ্বংসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অন্যান্য অঞ্চলেও অব্যাহত থাকবে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৬ হাজার ৭শ সদস্যর মধ্যে ১৩শ বাংলাদেশি সেনা সদস্য রয়েছে। তারা বিদ্রোহী দলগুলোকে নিরস্ত্র করে বর্তমান সরকার প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে ক্ষমতায় অসীন করার চেষ্টা করছে। আগামী জুনে যে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছিল সেটাও স্থগিত রাখা হয়েছে।