বিরোধী দলীয় নেতার নতুন পিএস সেলিমা খাতুন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নতুন একান্ত সচিব হিসেবে মোসাম্মৎ সেলিমা খাতুনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
একান্ত সচিব নজরুল ইসলাম খান যুগ্ন-সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় বিরোধী দলীয় নেতার অভিপ্রায় অনুযায়ী সেলিমা খাতুনকে এ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে আগামী দু’একদিনের মধ্যে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্র জানিয়েছে।
সেলিমা খাতুন বর্তমানে পরিকল্পনা বিভাগের উপ-সচিবের দায়িত্বে কর্মরত আছেন। এর আগে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
