২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে

গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার লোকজন আর্সেনিকযুক্ত পানি পানে অসুস্থ হয়ে পড়েছে। আর্সেনিক অনুসন্ধান দল জেলার দু’টি ইউনিয়নে নলকূপের পানি পরীক্ষা করে মাত্রাতিরিক্ত আর্সেনিকের ব্যাপারে নিশ্চিত হয়েছে। গত দু’বছরে জেলায় এ ধরনের সহস্রাধিক রোগীর সন্ধান পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 02:01 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানা যায়, ২০০১ সালে জেলার বিভিন্ন উপজেলায় সর্ব প্রথম আর্সেনিক ধরা পড়ে। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং পরে আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রজেক্টস এর আওতায় ২০০২-০৩ অর্থ বছরে বিভিন্ন উপজেলায় পানি পরীক্ষার কাজ শুরু হয়। পরবর্তী অর্থ বছরে ইউনিসেফের আর্থিক সহায়তায় বাকি উপজেলাগুলোর বিভিন্ন সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপের পানি পরীক্ষার কাজ সম্পন্ন হয়।