২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফেনীতে গত ২৪ ঘন্টায় ট্রেনের ধাক্কায় এক তরুণী ও বাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাতে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহিপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শাহনাজ বেগম (১৭) ঘটনাস্থলেই মারা যায়।

তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার মাধবপুর গ্রামে। কয়েকদিন আগে সে বারাহিপুরে বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল। বুধবার রাত ১০টার দিকে শাহনাজ বড় বোন শাহজাদীর বাসা সংলগ্ন রেললাইনের পাশে হাঁটছিল। এক পর্যায়ে ট্রেন চলে এলে সে ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

যাত্রাসিদ্ধি নামক স্থানে অপর সড়ক দুর্ঘটনায় মারা যায় তাজবিয়া (৭৫) নামের এক মহিলা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।