২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৫ মহিলা ছিনতাইকারী আটক

জেলার সিংঙ্গাইর উপজেলায় বৃহস্পতিবার জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার ছিনতাই করে পলায়নের সময় জনতা পাঁচ মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

আটককৃতরা হলো-সাথি (৪০), মনি (২৫), নাজমা (৩২), জেসমিন (৩০) এবং লাকি (২৯)। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সূত্র জানায়, তারা সকালে ক্রেতার ছদ্মবেশে সুমন জুয়েলারিতে প্রবেশ করে। একপর্যায়ে আট তোলার বেশি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তারা একটি সিএনজি করে পালানোর চেষ্টা করে।