২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিণ্ডারগার্টেন স্কুলের জন্য নীতিগঠনের দাবিতে অনশন, স্মারকলিপি পেশ

১৩ দফা দাবি বাস্তবায়ন ও কিণ্ডারগার্টেন স্কুলগুলোর জন্য একটি নীতি গঠনের দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী কিণ্ডারগার্টেন শিক্ষকরা অনশন ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পরে বাংলাদেশ কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান রেহেনা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়।

রেহেনা আক্তার জানান, দাবি বাস্তবায়নের জন্য সরকারকে একমাসের সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ব্যর্থ হলে দাবি বাস্তবায়নে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

কিণ্ডারগার্টেন স্কুলগুলোর জন্য একটি নীতি গঠন, একটি পৃথক বোর্ড, শিক্ষকদের জন্য সরকারি ভাতা, আয়কর থেকে অব্যাহতি ও স্কুলভবনগুলোকে বাণিজ্যিক হারে বিদ্যুত বিল প্রদান থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে কিণ্ডারগার্টেন স্কুলগুলোর ছাত্র ও শিক্ষক প্রতিনিধিরা অনশন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।