২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকের চাপায় কিশোর নিহত

শহরের কাশীপুর এলাকায় শুক্রবার সকালে একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারুফ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, সকাল এগারোটার দিকে মারুফ প্রাইভেট পড়ে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। এ সময় নাজিরপুর থেকে পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।