২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সরকারী জমি দখল মামলায় পৌর সার্ভেয়ারসহ ৫ জনের জেল জরিমানা

সরকারী সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ মামলায় নোয়াখালী পৌর সার্ভেয়ারসহ পাঁচ জনের বিভিন্ন মেয়াদের জেল জরিমানা হয়েছে। বৃহস্পতিবার জেলার বিশেষ জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় ঘোষনা করেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আদালত সুত্র জানায়, সরকারী সম্পত্তি দখলের ঘটনায় পৌরসভার সার্ভেয়ার খায়ের উল্লাহকে দুর্নীতি, প্রতারনা ও সরকারের স্বার্থ বিরোধী কাজে সহযোগিতার দায়ে ভিন্ন ভিন্ন তিনটি ধারায় মোট ১৮ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া নিশাত প্লাজা ও হোটেল লিটনের মালিক মো.ইউসুফ আলী, মো. ইয়াকুব আলী, ইউনুস, মো.ইকবাল এ চার সহোদরকে আদালতে তিন বছরের কারাদন্ড ও ৩ লাখ ৭৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

জেলা দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালে এই ব্যাপারে মামলা দায়ের করলে আদালত দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার এই রায় দেন।