বাগেরহাটে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাই
বাগেরহাট সদরের শ্রীঘাট এলাকা থেকে মঙ্গলবার রাতে ছিনতাইকারীরা এক যুবকের পেটে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
সদর থানা পুলিশ জানায় একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কোরায়েশী মাজেদুল হাসান নামের রিপ্রেজেন্টেটিভ খুলনা থেকে বাগেরহাট ফেরারপথে এই দূর্ঘটনাটি ঘটে। তাকে আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ আরও জানায়, গত রোববার রাতে কদমতলা এলাকা থেকে ছিনতাইকারীরা মালিককে প্রহার করে তার নম্বর বিহীন ইয়ামাহা মোটর সাইকেল ছিনতাই করে যাওয়ার সময় ধরা পড়ে। ছিনতাইকারীরা হচ্ছে, রায়েন্দা এলাকার মনিরুজ্জামান জমাদ্দার (২৭), রাজৈর গ্রামের শহিদুল ইসলাম (২৬) এবং রাজাপুর এলাকার আরিফ (২৫)।
এদিকে শরণখোলা থানা পুলিশ পৃথক ঘটনায় মঙ্গলবার বিকালে কুমারখালী এলাকা থেকে তিন ছিনতাইকারীসহ ছিনতাই হওয়া একটি মোটর সাইকেল আটক করেছে।
