২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ, ১০ নেতা-কর্মী আহত

সিরাজগঞ্জে হরতাল চলাকালে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের মিছিলে পুলিশ দুই দফা লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়। পুলিশ এক পিকেটারকে আটক করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:30 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার সময় জেলা আওয়ামী লীগ শহরের বাজার ষ্টেশন স্কোয়ার থেকে মিছিল বের করলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশী বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পর পর দুই দফা পুলিশের লাঠিচার্র্জে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়।

অন্যদিকে, ঐ একই স্থানে একটি ট্রাককে বাধাদানকালে পুলিশ এবং হরতাল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মী বাবুকে পুলিশ গ্রেফতার করে। এসময় আওয়ামী লীগের নেতা ও উল্লাপাড়ার সাবেক সাংসদ আব্দুল লতিফ মির্জা বাবুকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে বার বার অনুরোধ করেন। পুলিশ সাবেক সাংসদের অনুরোধ না রেখে বরং তার সাথে ধস্তাধস্তি করে বাবুকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার অন্য কোন স্থানে এ ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।