২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন ও তার স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদন্ড

শেরপুরে স্কুল ছাত্রী কান্তা আকতার অপহরণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদন্ড এবং তার স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আশীষ রঞ্জন দাস বুধবার মোস্তফা ওরফে ফোরকান(পলাতক) এবং তার স্ত্রী রিক্তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ এপ্রিল সকালে রিক্সাযোগে স্কুল যাওয়ার পথে মো.আবদুল কাদেরের কন্যা কান্তা আক্তারকে(১৩) মোস্তফা ও তার স্ত্রী রিক্তা অপহরণ করে। ঘটনার ৮৩ দিন পর ঢাকার মগবাজারের একটি বাসা থেকে পুলিশ কান্তাকে উদ্ধার করে।