খুলনা বিভাগের ৫ জেলার মানুষের বিটিভি দেখা বন্ধ
খুলনা বিভাগের পাঁচটি জেলায় বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার গত পাঁচদিন যাবৎ বন্ধ রয়েছে।
খুলনা সম্প্রচার কেন্দ্র সূত্রমতে, গত ২৩ মার্চ হতে খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহ সম্প্রচার কেন্দ্রের সংস্কার কাজ চলছে। একারনে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলার মানুষ বাংলাদেশ টেলিভিশনের কোন অনুষ্ঠান থেকে বঞ্চিত রয়েছে।
