সিরাজগঞ্জে চলছে বাউৎ উৎসব
সদর জেলার বিভিন্ন উপজেলার নদী, খাল-বিল, হাওর, নালা, পুকুর ও জলাশয়ের পানি কমতে শুরু করায় গ্রামাঞ্চলের মৎস্য শিকারিরা ঐতিহ্যবাহী বাউতে নেমেছে।
বাউৎ মানে - নানা প্রকার মাছ ধরার সরঞ্জাম নিয়ে এক সঙ্গে অনেকে মিলে হৈ হল্লা করে মাছ ধরা।
এটি এক কথায় মাছ ধরার একটি উৎসব। এই সময়ে মাছেরা ভয়ে ছুটাছুটি করতে শুরু করে । ফলে সকলেই কম বেশী মাছ ধরার সুযোগ পায়।
মাছের উৎপাদন অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বাউৎ উৎসবও গেছে কমে । সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার পার্শ্ববর্তী বেলকুচি থানার সুবর্র্ণসারা গ্রামের এক বিলে বাউৎ উৎসব হয়ে গেলো। এই বাউতে আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে প্রায় ৮/১০টি গ্রামের বাসিন্দারা অংশ গ্রহণ করে। মাছ ধরার পর বালু-মাটির পর মাছ রেখে ভাগ করে কর্দমাক্ত শরীরে বাড়ি ফেরার দৃশ্য সত্যিই অপূর্ব ।
