২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার অভিযোগে নওগাঁয় স্বামী ও শ্বাশুড়ী গ্রেপ্তার

পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ শাপলকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ শাপলার স্বামী হাসান আলী (৩২) ও শ্বাশুড়ী হালিমা বেগমকে (৪৮) গ্রেপ্তার করেছে। গত রোববার শহরের সুলতানপুর এলাকায় হত্যাকান্ডটি ঘটে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ঘরের তীরের সাথে টাঙ্গিয়ে শাপলার মৃত্যুকে আত্মহত্যা বলে চালানেরা চেষ্টা করে হাসান আলী ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে শাপলার পিতা তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে নওগাঁ সদর থানায় অভিযোগ করে।

শাপলার লাশের ময়না তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এ অভিযোগে পুলিশ শাপলার স্বামী হাসান আলী ও শ্বাশুড়ী হালিমা বেগমকে গ্রেপ্তার করে সোমবার জেল হাজতে প্রেরণ করে।