২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরকর পরিশোধ না করায় বগুড়ায় আল-আমিন কমপ্লেক্সের মালামাল ক্রোক

পৌরকর পরিশোধ না করায় রোববার বিকেলে শহরের নবাববাড়ী সড়কে আল-আমিন কমপ্লেক্সের প্রায় ১৪ লাখ টাকার মালামাল ক্রোক করেছে বগুড়া পৌরসভা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আল-আমিন কমপ্লেক্সের পরিচালক শাহিনুর রহমান অভিযোগ করে বলেন, শিল্প ব্যাংকের অর্থায়নে তারা চায়নিজ রেস্তোরাঁ ও আবাসিক হোটেল স্থাপন করে। প্রতি তিন মাস পর ১০ হাজার ৫০০ টাকা কর দেওয়া হলেও পূর্বের চেয়ারম্যান তা বৃদ্ধি করে ৫৮ হাজার ৫০০ টাকা করেন।

এ ব্যাপারে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

তিনি আরও জানান, পরবর্তীতে কর কমানোর জন্য পৌরসভার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত ইনজাংশন জারি করে। আদালতে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বগুড়া পৌরসভা এ ধরনের মালামাল ক্রোকের মতো একটি পদক্ষেপ নিলো।