খোদাবক্স মৃধার বাসার কাজের মেয়ে অন্ত:সত্ত্বার ঘটনায় মামলা, গ্রেফতার ১
রাজশাহীতে ১৪ বছরের এক কিশোরী কাজের মেয়ে মধ্যবয়সী এক ব্যক্তির দ্বারা অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। এব্যাপারে গৃহকর্তা বিশিষ্ট ক্রীড়া ধারা ভাষ্যকার খোদাবক্স মৃধা একটি মামলা দায়ের করলে শনিবার পুলিশ রফিকুলকে গ্রেফতার করে।
বোয়ালিয়া থানা পুলিশ জানায়, খোদাবক্স মৃধা তার বাসার কাজের মেয়ের অন্তঃসত্ত্বা হবার ঘটনায় গত ২৫ মার্চ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, পুঠিয়া উপজেলার জনৈক নওশেরের কন্যা (১৪) এক বছরের বেশী সময় ধরে তার বাসায় কাজ করে। তার অন্তসত্ত্বা হবার বিষয়টি সম্প্রতি প্রকাশ হয়ে পড়ে। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে জানায়, প্রতিবেশী শুকুর আলী এ জন্য দায়ি। শুকুর আলী মিথ্যা প্রলোভন দেখিয়ে সকলের অজান্তে বাসার ছাদে উঠে তাকে ডেকে নিয়ে তার সঙ্গে মেলামেশা করতো।
