শিগগিরই পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে এনএফটিই
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট (এনএফটিই) নেতৃবৃন্দ রোববার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভূক্ত করা এবং শতকরা ১০ ভাগ বাড়তি বেতন প্রদানের দাবি জানিয়েছেন।
বিএনপি’র নির্বাচনী প্রতিশ্র“তি সত্ত্বেও গত তিন বছরে পে স্কেল বাস্তবায়ন না করার জন্য এনএফটিই নেতৃবৃন্দ সরকারের কঠোর সমালোচনা করেন।
এনএফটিই প্রধান সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, শেখ আমানুল্লাহ, অধ্যক্ষ কামরুজ্জামান, মোহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যক্ষ আসাদুল হক প্রমুখ এ যৌথ বিবৃতি প্রদান করেন।
