২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ সামসুদ্দিন আহমেদ এছাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাকের মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

রোববার এক শোকবর্তায় তিনি বলেন, মরহুম সামসুদ্দিন ছিলেন জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ও বিশিষ্ট সমাজসেবী। তাঁর মৃত্যুতে দল একজন বলিষ্ঠ নেতাকে হারালো এবং নরসিংদীবাসী হারলো তাদের প্রিয় নেতাকে।

তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংসদ সামসুদ্দিনের মৃত্যুতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও  গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।