২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির দূর্গম পাহাড়ে ৮ ইউপিডিএফ সদস্য অপহরণ

জেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ’র আট সদস্যকে বৃহষ্পতিবার গভীর রাতে অপহরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জন সংহতি সতিতির সশস্ত্র কর্মীরা তাদের অপহরণ করেছে বলে ধারনা করা হচ্ছে।

আর আগে জন সংহতি সমিতির আট সদস্য অপহৃত হবার পর এ ঘটনাকে পাল্টা-পাল্টি অপহরণ বলেই মনে করছে সংশ্লিষ্টরা।

রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের অপহৃতদের কোন সন্ধান পাওয়া যায়নি।