শনিবারে রাজধানীতে বীর উত্তম জিয়াউর রহমান সড়ক উদ্বোধন
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ শনিবার বীর উত্তম জিয়াউর রহমানের নামে রাজধানীর ফার্মগেট থেকে টঙ্গী পর্যন্ত (মহাখালী হয়ে) সড়কটির নামকরণ করা হচ্ছে।
মুক্তিযুদ্ধে সাহসী মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) রাজধানীর কয়েকটি প্রধান সড়কসমূহকে নতুন করে নামকরনের উদ্যোগ নেয়।
ডিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রি আব্দুল মান্নান ভূঁইয়া শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে সড়কটির নামফলক উন্মোচন করবেন। উদ্বোধনকালে ডিসিসি’র মেয়র সাদেক হোসেন খোকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি অধ্যাপক রেজাউল করিম উপস্থিত থাকবেন।
