২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর খাসজমিতে চিংড়ি চাষ প্রতিরোধে কর্মশালা

নোয়াখালীর উপকূলবর্তী এলাকার খাস জমিতে চিংড়ি চাষ প্রকল্প উপকুলীয় পরিবেশকে বিপন্ন করে তুলছে বলে আশঙ্কা ব্যক্ত করেছে পরিবেশবাদীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গতকাল শুক্রবার বিআরডিবি মিলনায়তনে, খাস জমিতে ভূমিহীনদের অধিকার ও উপকূলীয় পরিবেশ শীর্ষক কর্মশালায় এ আশঙ্কা ব্যক্ত করে বক্তাগণ অবিলম্বে সুষ্ঠু নীতিমালার আলোকে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলেন। তারা জেলার ১২ হাজার একর খাস জমি ’চিংড়ি মহল’-এর আওতায় আনার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান।

উক্ত কর্মশালায় বিভিন্ন ভূমিহীন সংগঠনের নেতা, পরিবেশবাদী সংগঠনের নেতা, পরিবেশবাদী সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের নেতা, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তগণ বলেন, নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলকে চিংড়ি মহল ঘোষণা এবং সেখানে চিংড়ি চাষ প্রকল্প চালুর ফলে ভূমির লবনাক্ততা ও জলাবদ্ধতা স্থায়ী রূপ লাভ করেছে।

তারা আরও বলেন, জেলার উপকুলীয় পরিবেশ ইতোমধ্যেই হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। অন্যদিকে নতুন জেগে উঠা চরে বন বিভাগকে সবুজ বেষ্টনি গড়ে তুলতে না দেওয়ায় প্লাবন ও জলোচ্ছাসের ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত।