২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৪২ জন সেনা সদস্যর পদোন্নতি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর ৪২ জন সদস্যকে সম্মানসূচক কমিশন ও পদোন্নতি প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এদের মধ্যে ৩২ জন বাংলাদেশ সেনাবাহিনীর এবং ১০ জন নৌবাহিনীর সদস্য।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর ১৪ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে এবং বাংলাদেশ নৌবাহিনীর নয় জন মাস্টার চীফ পেটি অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়।

অপরদিকে সেনাবাহিনীর ১৮ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং নৌবাহিনীর একজন অনারারী সাব লেফটেন্যান্টকে অনারারী লেফটেন্যান্ট পদে দেওয়া হয় পদোন্নতি ।

এ অনারারী কমিশন ও অনারারী পদোন্নতি ২৬ মার্চ, ২০০৪ থেকে কার্যকরী হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে যারা উন্নীত হয়েছেন তারা হচ্ছেন, আবদুর রউফ মিয়া, আকবর হোসেন, শাহ আলম, আফাজ উদ্দিন, নুরুল হক, আবদুল আলী শেখ, সিরাজ উল্লাহ, নাসির উদ্দিন, তসলিম উদ্দিন সরকার, প্রানেশ চন্দ্র চন্দ, আবুল খায়ের, সিরাজ সরদার, নুরুল ইসলাম, গোবিন্দ লাল সূত্রধর, তোবিবুর রহমান, মমতাজ উদ্দিন খান, আবদুল মালেক এবং লিয়াকত আলী শেখ।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন, তোফাজ্জল হোসেন, মোসলেহ উদ্দিন, ফারুখ আহমেদ, আবদুল ওহাব, হারুন-অর-রশীদ মোল্লা, কাজ আবদুল বশির, সেলিম খান, আসাদুজ্জ্মান ভুইয়া, আবদুল হক, নুরুউদ্দিন আহমেদ, আলী আহসান চৌধুরী, মহিউদ্দিন, এম এ ওয়াজেদ এবং একেএম শাহাদত হোসেন।

নৌবাহিনীর মাস্টার চীফ পেটি অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন, নূর মোহাম্মদ, এমএস আহমেদ, এম এ কুদ্দুস, কেএএস জাহাঙ্গীর, এমএল রহমান, এফএমএইচ কবির, এমএইচ রশিদ, এমইউএ সিরাজী এবং এমজেড ইসলাম মোল্লা।

এছাড়া অনারারী সাব-লেফটেন্যান্ট থেকে অনারারী লেফটেন্যান্ট পদে যারা উন্নীত হয়েছেন তারা হলেন, অনারারী সাব লেফটেন্যান্ট কেডি হোসেন।