২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

সদর উপজেলার গাজীপুর ঝিলাঘাটায় শুক্রবার ভোর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশী পশু ব্যবসায়ী নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

নিহতরা দু’ ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। তাদের একজন গাংনিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফরমান আলী (২৩) এবং অপরজন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল বাশার (৩৫)।

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গাংনিয়া সীমান্ত থেকে ফরমান এবং বাহারকে ধরে নিয়ে যায়। এরপর বিএসএফ তাদেরকে জিরো পয়েন্টের কাছে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে এবং মৃতদেহ দু’টি নিয়ে যায়।

বিডিআর এঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে নিহত দু’ বাংলাদেশীর লাশ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।