ব্র“নাই থেকে বের করে দেওয়া হয়েছে এক বাংলাদেশী ব্যবসায়ীকে
ব্র“নাইয়ে অন্যায়ভাবে জোর করে এক বাংলাদেশী ব্যবসায়ীকে দেশে ফেরত পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, এর নেপথ্যে রয়েছে কতিপয় দুর্নীতিপরায়ন পুলিশ, ইমিগ্রেশন কর্মকর্তা এবং বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ষড়যন্ত্র।
ক্ষতিগ্রস্থ এমএম রহমান শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি দাবি করে বলেন, ব্র“নাই ইমিগ্রেশন পুলিশের অন্যায় আচরণের কারণে তার প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়া অর্ধ দিবস কারাবাসও করতে হয়েছে তাকে।
তিনি জানান, ২০০১ সালের প্রথম দিকে তিনি টুরিস্ট ভিসায় ব্র“নাই যান। সেখানে ঢাকার ফকিরাপুলের মদিনা ওভারসীসের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আদম ব্যবসা শুরু করেন।
তিনি অভিযোগ করেন, ব্র“নাইয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মরত জনৈক শাহজাহান ও কতিপয় বাংলাদেশী ব্যবসায়ীর যোগসাজশে ব্র“নাই পুলিশ তাকে ১৯ মার্চ জোর করে সে দেশ থেকে বের করে দেয়।
তিনি জানান, এ বিষয়টি সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং র্যাবসহ বিভিন্ন জায়গায় জানালেও এখনও এর প্রতিকার পাচ্ছেন না।
তিনি এর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন এবং ক্ষতিপূরণ দাবি করেন।
