২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ক্ষেত্রে দাতাসংস্থাগুলোর সাহায্য বাড়ানোর ঘোষণা

এফএও এবং ইউএনডিপিসহ অন্যান্য উন্নয়ন সংস্থা দেশের কৃষি গবেষণা ও সম্প্রসারণ ক্ষেত্রে সাহায্য বাড়ানোর ঘোষণা দিয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কৃষিমন্ত্রী এমকে আনোয়ারের সঙ্গে এক বৈঠকে বৃহস্পতিবার বাংলাদেশে ফুড এণ্ড এগ্রিকালচার অর্গানাইজেশন- এফএও’র প্রতিনিধি বুই থি ল্যান এবং ইউএনডিপি’র সহকারী আঞ্চলিক প্রতিনিধি শিরিন কামাল সাইয়িদ এ কথা জানান।

তারা বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তি ব্যবহারের জন্য শিগগিরই প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে পাঁচ বছর মেয়াদী প্রকল্প গ্রহন করা হবে।

তারা জানান, প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্ধ করা হবে। প্রকল্প ব্যয়ের জন্য ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার দেবে ইউএনডিপি, ৫ দশমিক ০৩ মিলিয়ন ডলার দেবে এফএও এবং বাংলাদেশ সরকার বহন করবে ৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

প্রতিনিধিরা বলেন, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের তহবিলের জন্য ইউ, কানাডিয়ান সিডা ও ডানিডা আশ্বাস দিয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান ডঃ নুরুল আলম, বিরি’র (বিআরআরআই) মহাপরিচালক ডঃ মহিউল হক এবং মন্ত্রণালয় ও এপএও’র কর্মকর্তাবৃন্দ।