২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে মিয়ানমারের সেনা সদস্য আটক

বান্দরবানের সীমান্তবর্তী থানচি বাজার এলাকা থেকে বুধবার রাতে বিডিআর সদস্যরা মিঞো সাং (২৯) নামে মিয়ানমারের একজন সেনা সদস্যকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিডিআর সূত্র জানিয়েছে, থানচি বাজার বিওপি’র আশেপাশে সন্দেহজনক ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার স্টেট আর্মির একজন কর্পোরাল (নায়েক) বলে নিজের পরিচয় দেয়।

তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানচি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে বান্দরবান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলেও বিশেষ অনুমতি নিয়ে বিডিআর কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে কোনো পক্ষই বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে ।

একটি দায়িত্বশীল সূত্রের মতে, মিঞো সাং মিয়ানমারের সরকারি নিরাপত্তা বাহিনীর পক্ষ ত্যাগ করে পালিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, তাকে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে ফেরত পাঠানো হবে।

গত মাসে থানচি উপজেলার বলিপাড়া জোন সদর দফতর এলাকা থেকে মিয়ানমারের আরও একজন নাগরিককে আটক করা হয়।