টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে ছাত্র-ছাত্রীরা
টেক্সটাইল প্রকৌশল ও প্রযুক্তি কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেবার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছে কলেজের ছাত্র-ছাত্রীরা। বৃহষ্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আহবান জানান।
টেক্সটাইল কলেজে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ এক সম্মেলনে এই আহবান জানান। ২০০৩ সালে সরকার ৬০০ কোটি টাকা ব্যয়ে দেশে ছয়টি টেক্সটাইল কলেজ করার সিদ্ধান্ত নিয়েছিল তারা উল্লেখ করেন।
