নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার মদনপুর এলাকায় বৃহষ্পতিবার দুপুরে দুটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২২ জন আহত হয়।
নিহতরা হলেন বাস যাত্রী মোশারফ (৪৮) ও আব্দুল লতিফ (৪৬)। আরেক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁ থানার বাবদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে নোয়াখালীগামী
ভি আই পি সার্ভিসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আহতদের ৬ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সিদ্দিক (৭০), আসিয়া খাতুন (৩৫), মজিবুর রহমান (৩৮), আব্দুর রব (৬৫), আব্দুল আউয়াল (১০) ও নূরজাহান (৩৫)।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা নোয়াখালীগামী বাসের চালক নূরুল ইসলামকে (৩০) হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
