২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝালকাঠিতে ইউপি সদস্যের মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা (২৮) বুধবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, টেলিভিশন দেখার জন্য বৈদ্যুতিক তারের সংযোগ টানার সময় বুধবার রাত ১১ টায় বাদশা বিদ্যুতস্পৃষ্ট হন।

শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বাদশাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর পর কোতয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা দায়ের করা হয়েছে।