২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালে দুই চিকিৎসকের হাতাহাতি : থামাতে গিয়ে আহত আরেকজন

বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের ৭ নম্বর ব্লকে দুই চিকিৎসকের হাতাহাতি থামাতে গিয়ে ডাঃ মাহমুদা নামে শিশু বিভাগের এক চিকিৎসক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 03:57 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পরে বিরোধ মিমাংসায় সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ড্যাব’-এর হাসপাতাল কর্মকর্তারা দুপুরে  বৈঠক করেন।

একটি ল্যাবে রোগী পাঠানোর কমিশন নিয়ে দুই চিকিৎসকের মধ্যে এ সংঘাত বাধে বলে সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আনুমানিক ১১টায় সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ এটিএম আব্দুল লতিফের সাথে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ আরিফুল হকের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে ডাঃ আরিফ তার চেয়ার তুলে ডাঃ লতিফকে মারতে যায়। এ সময় শিশু বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদা তাদের থামাতে গেলে তার ডান হাতে চেয়ারের আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হাসপাতালের রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেককেই ছোটাছুটি করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে ড্যাবের নেতারা দু’পক্ষকে নিয়ে বৈঠক করে মিমাংসার উদ্যোগ নেন।

হাসপাতালে উপস্থিত কয়েকজন চিকিৎসক বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।