২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে কর্ত্তৃপক্ষ ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল কর্ত্তৃৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, তারা এই মুহূর্তে ছোট বিশেষ করে ৬৫ ফুটের নিচের কোন লঞ্চ চলাচলে অনুমতি দিচ্ছেন না। কারন আবহাওয়া দপ্তর  দুই নম্বর সতর্ক সঙ্কেত বহাল রেখেছে।

এর আগে বুধবার নিরাপত্তাজনিত কারনে সরকার সদরঘাট এবং অন্যান্য টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।  অবস্থার কিছুটা উন্নতি হলে রাত ১০ টার পর  বড় কয়েকটি লঞ্চকে তাদের গন্তব্যে যাওয়ার অনুমতি  দেয়া হয় বলে এ কর্মকর্তা জানান।

বিআইডব্লিউটিএ’র অপর এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, এখন লঞ্চ চলাচলের জন্য খুব ঝুঁকিপূর্ন সময়। যে কোন সময় আবহাওয়া বিরুপ হয়ে উঠতে পারে। আমরা খুব সতর্কভাবে আবহাওয়া পর্যবেক্ষন করছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

এদিকে র্দুযোগপূর্ন আবহাওয়ার কারনে রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ,যশোর,খুলনা,কুষ্টিয়া,ফরিদপুর, ঢাকা, বরিশাল,পটুয়াখালী, চট্টগ্রাম,নোয়াখালী ,কুমিল্লা এবং সিলেটের সমস্ত নদী এবং নদীবন্দরগুলোর জন্য দুই নম্বর বিপদ সংকেত ঘোষনা করা হয়েছে।