ঝালকাঠিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু
ঝালকাঠি জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে এক ইউপি সদস্যের। বিনয়কাঠির ইউপি সদস্য বাদশা (২৮) বুধবার রাত একটার দিকে মারা যায়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১১টার দিকে বাদশা টেলিভিশন দেখার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
পরে তাকে রাত একটার দিকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
