২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গায় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে সন্ত্রাসী গুরু নিহত

জেলার আলমডাঙ্গা উপজেলায় বুধবার রাত ১০টার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী শহর আলী ওরফে গুরু (৩৫) নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ জানায় উপজেলার মোচাই নগর গ্রামের একটি বাড়িতে গুরুর অবস্থানের খবর পেয়ে আলমডাঙ্গা থানার সেকেণ্ড অফিসার কাজী জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামটিতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে গুরু নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।

পুলিশ এসময় ঘটনাস্থল থেকে দু’টি শার্টার গান ও বেশ কিছু গুলি উদ্ধার করে।

নিহত গুরু খুন, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলার আসামী।