লিফট দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন তারেক
বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান বুধবার বিকেলে খুলনার একটি হোটেলে অল্পের জন্য লিফট দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। লিফটির তার ছিড়ে ১তলা থেকে নীচ তলায় পড়লে এই দুর্ঘটনাটি ঘটে।
একটি সূত্র জানায়, খুলনার রয়েল হোটেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিফটের একটি তার ছিড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় তারেক রহমানের সাথে থাকা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব এমপি পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
তারেক রহামান এবং তার দলের অন্যান্য নেতারা বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিতে এসে তিনি খুলনার রয়েল হোটেলে অবস্থান করছিলেন।
