২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও নোয়াখালীতে অগ্নিকান্ড : ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বুধবার সন্ধ্যায় কুমিল্লা ও নোয়াখালীতে পৃথক দু’টি অগ্নিকান্ডে প্রায় ১৬ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা জেলার চান্দিনা থানার নবাবপুর বাজারে এক অগ্নিকান্ডে ৪টি কাঁচা দোকান ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৬ লাখ টাকার সম্পদ পুড়ে যায়।

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা এলাকায় আগুন লেগে কয়েকটি কাঁচা দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।