২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপর্যস্ত

সারা দিন থেমে থেমে বৃষ্টির হলে বুধবার রাজধানীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বৃষ্টির কারণে অনেক রাস্তা ডুবে যায় এবং বৃষ্টির পানি নিষ্কাষণ বাধাগ্রস্ত হয়ে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বৃষ্টির কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে রাজধানীর বেশ কিছু রাস্তায় জানজট দেখা দেয়।

অফিস ও স্কুল-কলেজগামীদের অধিকাংশই বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হয়েছেন।

ফরিদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১ মিমি। দেশের অন্যান্য অঞ্চলেও প্রায় একই রকম বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে যশোরে ৪২ মিমি, মাইজদিকোর্টে ৩০ মিমি এবং ভোলায় ২৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সারা দেশে আগামী দু দিনও একই রকম ঝড়ো আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেশের সকল নৌবন্দরের জন্য ২ নং সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।