২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টার দুর্ঘটনায় অক্ষত মেজর (অব:) মান্নান

বিকল্প ধারা বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মেজর (অব:) মান্নান বুধবার সন্ধায় লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাটে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মেজর মান্নানের ব্যক্তিগত সহকারি বিডিনিউজকে জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি রামগতির নদীভাঙ্গা মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রান সামগ্রি বিতরণ শেষে তার ব্যক্তিগত হেলিকপ্টারযোগে নিজ বাড়ি নোয়াখালী জেলার মান্নাননগরে ফিরে আসছিলেন। বিবিরহাটে আসলে হঠাৎ হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়।

এ সময় পাইলট দক্ষতার সঙ্গে হেলিকপ্টারটি নিচে নামিয়ে আনলে মেজর মান্নান অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। তবে পাইলট কিছুটা আহত হন।

খবর পেয়ে এলাকাবাসী পানি ও কাদা নিয়ে আগুন নেভানোর কাজে লেগে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানো যায় নি।