রাষ্ট্রপতির কাছে ইউজিসি’র বার্ষিক প্রতিবেদন পেশ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান।
এ সময় রাষ্ট্রপতির কাছে তারা কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চ শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কমিশন অর্গানোগ্রাম প্রনয়ন করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সম্পর্কে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অবহিত করেন।
