২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বুধবার বাড়ির সীমানাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশসহ ১২ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন কনস্টেবল রাজু আহমদ, হেলিম, দুলাল মিয়া, হোসনে আরা, আবদুল মতিন ও আবদুল জলিল।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপি সভাপতি আবু বকর এবং একই ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি দুলাল মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতয়েন করা হয়েছে।