২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারিতে দুুটি পৃথক সংঘর্ষের ঘটনায় ১৯ জন আহত

নীলফামারিতে বুধবার দুুটি পৃথক সংঘর্ষের ঘটনায় ১৯ জন আহত হয়েছে। নীলফামারি সরকারী কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ৯ জন এবং টেন্ডার দখলকে কেন্দ্র করে অপর এক ঘটনায় নীলফামারি সড়ক ও জনপথ বিভাগে আরও ১০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ এপ্রিল নীলফামারি সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ছাত্রলীগ ক্যাম্পাসে প্রচারণা চালাতে গেলে ছাত্রদল বাধা দেয় । এ নিয়ে উভয় পক্ষের  মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে ৭/৮ টি ককটেল বিস্ফোরিত হয়। এতে ছাত্রদলের মোর্শেদ, আজম, আজিম, মোতালেব এবং ছাত্রলীগের সোহান,ওয়াদুদ, বাবু, ইমন,মাজেদুল ইসলাম আহত হয়। উভয়পক্ষ ঘটনার জন্য এক অপরকে দায়ী করেছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা  বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

এদিকে নীলফামারি সড়ক ও জনপথ বিভাগে টেন্ডার দখলকে কেন্দ্র করে সৃষ্ট অপর এক ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। জানা গেছে, নীলফামারি সড়ক ও জনপথ বিভাগে ৯ নম্বর  গ্র“পের  টেন্ডার ফেলার সর্বশেষ সময় ছিল ২৩ মার্চ। সকালে একদল  ঠিকাদার টেন্ডার ফেলতে এলে অপর দল বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের  মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরুল রেজাসহ আরও ১০ জন আহত হয়। বিক্ষুব্ধ ঠিকাদাররা এ সময় নির্বাহী প্রকোশলী রেজাউল করিমকে দু’ঘন্টা আটকে রাখে। ঘটনার পর  সড়ক ও জনপথ বিভাগে  পুলিশ মোতায়েন করা হয়েছে।