২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই কিবরিয়া হত্যা নয়, তদন্ত করবে গ্রেনেডের

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কিবরিয়া হত্যাকাণ্ড নয়, শুধুমাত্র গ্রেনেড সম্পর্কিত বিষয়ে তদন্ত করবে বলে সরকার ও গোয়েন্দা সংস্থা সূত্রে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এফবিআই গ্রেনেডের রুট, গন্তব্য ও উৎস নিয়ে তদন্ত করবে।

 সূত্র জানায়, তবে একইসঙ্গে তারা কিবরিয়া হত্যা মামলার বিভিন্ন কাগজপত্র এবং চার্জশিট পর্যালোচনা করবে। এফবিআই কর্মকর্তারা তদন্তকারী এবং অভিযুক্ত ব্যক্তিদের সাথেও কথা বলবেন।

হবিগঞ্জের ওই হামলায় ব্যবহৃত গ্রেনেড নিয়ে সিআইডি বিস্ফোরক আইনে আরেকটি তদন্ত করছে।

জানা যায়, এফবিআই’র সফরকারী বিশেষ প্রতিনিধি ট্রুং ভু মঙ্গলবার দিনভর হোটেলে বসে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।

এদিকে ঢাকার মার্কিন দূতাবাস সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা তদন্তের সাম্প্রতিক অগ্রগতির সূত্র ধরে এফবিআই’র বিশেষ প্রতিনিধি আবারও ঢাকায় এসেছেন বাংলাদেশী কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ।

তদন্তে অংশ নেওয়া এবং কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্তৃপক্ষ ট্রুং ভু’কে বাংলাদেশে পাঠিয়েছে।

এফবিআই প্রতিনিধি গ্রেফতারকৃত এবং অভিযুক্ত আটজনের সাথেও সাক্ষাত করবেন।

দূতাবাস সূত্র জানায়, ট্রুং ভূ গ্রেনেড হামলার তদন্তকারীদের সাথে টার্মস অফ রেফারেন্স নিয়ে আলোচনা করতে রোববার রাতে ঢাকা এসেছেন।