২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও গাইবান্ধায় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ত্রাণসামগ্রী বরাদ্দ, রাষ্ট্রপতির শোক

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে রংপুর ও গাইবান্ধা জেলায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মঙ্গলবার অতিরিক্ত ত্রাণ বরাদ্দ করা হয়েছে। খবর তথ্য বিবরণীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এই বরাদ্দের মধ্যে রয়েছে নগদ খয়রাতি এক লাখ টাকা, গৃহ নির্মাণ বাবদ নগদ সাত লাখ টাকা, এক হাজার পাঁচশ বাণ্ডিল ঢেউটিন, একশ ৫০ মেট্রিক টন খয়রাতি চাল এবং সাতশ পিস তাঁবু।

এদিকে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ গাইবান্ধা ও রংপুর জেলায় রোববার রাতে টর্নেডোর আঘাতে জানমালের ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি টর্নেডোতে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বরাদ্দপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে গাইবান্ধার জন্য নগদ খয়রাতি ৫০ হাজার টাকা, গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ নগদ পাঁচ লাখ টাকা  এবং এক হাজার বাণ্ডিল ঢেউটিন, একশ মেট্রিক টন খয়রাতি চাল এবং পাঁচশ পিস তাঁবু বরাদ্দ করা হয়।

রংপুর জেলার জন্য নগদ খয়রাতি ৫০ হাজার টাকা, ৫০ মেট্রিক টন খয়রাতি চাল, গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ নগদ দু লাখ টাকা, দু শ পিস তাঁবু এবং পাঁচশ বাণ্ডিল ঢেউটিন বরাদ্দ করা হয়।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ বরাদ্দ দেওয়া হয়। সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুহম¥দ ফজলুর রহমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।