২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

জেলার কালাইশ্রীপাড়ায় মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পাওয়ার ট্রিলার পেছন থেকে একটি মালবাহী ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক ওয়াসিম মিয়া (২০) নিহত হয়। গাড়ির আরোহী শ্রমিক শাহজাহান মিয়া (২১) ও অজ্ঞাত যুবককে (২০) গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন পাওয়ার ট্রিলার চালক সোহেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।