২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালির চরাঞ্চলে গম চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে ঃ মাদাম বুইথিলান

নেয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে গম চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাদাম বুইথিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়খালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তিনি গত সোমবার, নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে এক সংক্ষিপ্ত সফরে এসে এফএও’র সহযোগীতায় স্থানীয় কৃষকদের পরীক্ষামূলক উচ্চ ফলনশীল গম চাষ পর্যবেক্ষণ করেন।

এ কর্মসূচীর আওতায় সদর উপজেলার ৩০ একর জমিতে কৃষকরা উচ্চ ফলনশীল শতাব্দি জাতের গম চাষ করে হেক্টর প্রতি ফলন পেয়েছে ৩ টন। এজন্য ৬০ জন  কৃষককে গম চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

এফএও’র গম বিশেষজ্ঞ ড. হাওয়ার্ড রৌসন ও ড. সাইদুজ্জামান বলেন, এ এলাকায় সীমিত সেচ দিয়ে গম চাষ করে দ্বিগুন ফলন পাওয়া সম্ভব। চাষাবাদের জন্য এতে ধানের চেয়ে খরচ কম লাগবে।

চরজব্বার মাঠে এক কৃষক সমাবেশে মাদাম বুইথিলান বলেন, এ অঞ্চলের কৃষকদের আগ্রহ এবং  কর্মোদ্দমতা আমাদের মুগ্ধ করেছে। তিনি গম চাষের সম্ভাবনা নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। তিনি বীজ সংরক্ষণের পাত্র কৃষকদের মাঝে বিতরণ করেন। এ সময় জেলার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনও  উপস্থিত ছিলেন।