২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিথিন ব্যাগের উৎপাদন বন্ধ করতে কারখানাগুলোতে অভিযান চালানো হবে

বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার স¤পূর্ণ বন্ধ করতে হলে পলিথিনের উৎপাদনস্থল ও পাইকারি দোকানসমূহে অভিযান চালানো প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সোমবার আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের সমে¥লন কক্ষে অনুষ্ঠিত নবম সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর তথ্য বিবরণীর।

সভায় হাট-বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধারসহ পলিব্যাগের কারখানা এবং পাইকারি বাজারসমূহে অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন ও মজুতকারীর বিরুদ্ধে আইনগত শাস্তির বিধানসমূহ এবং পলিথিন ব্যবহারের ফলে পরিবেশের জন্য ক্ষতিকর দিকগুলো নিয়মিতভাবে রেডিও, টিভি ও সংবাদপত্রের মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঢাকার জেলা প্রশাসক আব্দুল বারী, বিডিআর এর সেক্টর কমান্ডার কর্নেল ইব্রাহীম জামালসহ স¦রাষ্ট্র মন্ত্রণালয়, কাস্টমস বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন, ডিএমপি এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।